মূল সংবাদে যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

৫ ধাপে হবে ইউপি নির্বাচন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
৫ ধাপে হবে ইউপি নির্বাচন
ছবিঃ সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে করার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এমনটি জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ বলেছেন, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে আগামী ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে আগামী ১৩ মে এবং পঞ্চম ধাপে আগামী ২৭ মে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা করেছি। ৪ হাজার ৩০০’র মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৭ মে ২০২৭ সালের মধ্যে সম্পন্ন হবে। পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

দূর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

পরের সংবাদ

বিশ্ববাজারে কমলো তেলের দাম

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।