চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজির সংঘর্ষে দুই শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যরা সহায়তা ও উদ্ধার কাজে এলে তাদের ওপর স্থানীয়রা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮ টার দিকে সাতকানিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান (পাঠানি পোল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার ঘটনাস্থল থেকে বলেন, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত এবং দুজন আহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন।
দুর্ঘটনার জন্য দায়ী মনে করে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল শুরু করার চেষ্টা চলছে।