মূল সংবাদে যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক
ছবিঃ মো: জামাল হোসেন

যশোরের বেনাপোলে দেশীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যান চালককে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই মাহবুবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করেন।

এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়া কি স্বাভাবিক

পরের সংবাদ

ইনানীতে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, একই পরিবারের ৬ জন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।