মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চিত্রনায়িকা হতে চান মডেল অন্যনা খান

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
চিত্রনায়িকা হতে চান মডেল অন্যনা খান
মডেল অন্যনা খান। ছবিঃ নিউজ ফাস্ট

শোবিজ অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন মডেল অন্যনা খান। মডেলিংয়ের পাশাপাশি নাচ, মিউজিক ভিডিও এবং নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরতে চান তিনি। তবে তাঁর মূল লক্ষ্য একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া।

মডেলিংয়ের প্রতি আগ্রহ থেকেই বিনোদন জগতের সঙ্গে নিজের পথচলাকে আরও বিস্তৃত করতে চান অন্যনা খান। ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন, অভিব্যক্তি প্রকাশ এবং পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার প্রতি রয়েছে তাঁর আগ্রহ।

ফ্যাশন ও গ্ল্যামার জগতের পাশাপাশি অভিনয়শিল্পী হিসেবেও নিজের পরিচিতি গড়ে তোলার প্রত্যাশা তাঁর। নাচের প্রতিও আগ্রহ রয়েছে এই মডেলের। নাচের মাধ্যমে নিজের অভিব্যক্তি, শারীরিক অভিব্যক্তি ও পরিবেশনার দক্ষতা আরও বিকশিত করতে চান তিনি।

পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করার মধ্য দিয়ে দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করতে চান। মিউজিক ভিডিওর পাশাপাশি টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের নাটকে অভিনয় করেও নিজের অভিনয়দক্ষতা প্রমাণ করতে চান অন্যনা খান।

বর্তমানে দেশের বিনোদন অঙ্গনে মডেলিং, মিউজিক ভিডিও ও নাটকের মাধ্যমে অনেকেই অভিনয়জগতে নিজেদের অবস্থান তৈরি করছেন। সেই সম্ভাবনাকে সামনে রেখে অন্যনা খানও নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে আগ্রহী।

তাঁর প্রত্যাশা, নিয়মিত কাজ ও অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে একসময় বড় পর্দা কিংবা টেলিভিশনের পর্দায় একজন দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

অন্যনা খানের কাছে অভিনয় শুধু গ্ল্যামারের বিষয় নয়; বরং চরিত্রের মধ্য দিয়ে গল্পকে জীবন্ত করে তোলার একটি সৃজনশীল মাধ্যম। তাই মডেলিংয়ের পাশাপাশি নাচ, মিউজিক ভিডিও ও নাটকে কাজ করার মাধ্যমে নিজেকে একজন পরিপূর্ণ পারফরমার হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। সম্প্রতি "রূপকথার গয়না" মডেল হিসেবে কাজ করে আলোচনায় এসেছেন তিনি।

নিজের প্রতিভা, পরিশ্রম ও ধারাবাহিক কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করতে চান মডেল অন্যনা খান। মডেলিং দিয়ে শুরু হলেও ভবিষ্যতে অভিনয়শিল্পী হিসেবেই নিজের শক্ত অবস্থান তৈরি করা তাঁর অন্যতম আকাঙ্ক্ষা। এখন দেখার বিষয়, তাঁর এই স্বপ্নের পথচলা ভবিষ্যতে কতটা সাফল্য বয়ে আনে।

মডেল অন্যনা খান বলেন,“বিনোদন জগতে একজন নৃত্যশিল্পী ও মডেলিং হিসেবে পথচলা শুরু হলেও নিজেকে একজন দক্ষ ও প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে গড়ে তোলাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। মডেলিংয়ের পাশাপাশি নাচ, মিউজিক ভিডিও এবং নাটকে অভিনয়ের মধ্যমে নিয়মিত কাজ করছি, কিন্তু লেখাপড়া জন্য কম কাজ করা হয়েছে।

মডেলিং শুধু গ্ল্যামার নয়, বরং নিজেকে ভিন্ন ভিন্ন উপস্থাপন করার একটি শিল্প। অভিনয়ের মাধ্যমেও বিভিন্ন চরিত্রের আবেগ, অনুভূতি ও জীবনের গল্প দর্শকদের সামনে তুলে ধরা যায়।

'ভালো গল্প, ব্যতিক্রমী চরিত্র ও মানসম্মত কাজের প্রতি আমার আগ্রহ রয়েছে। এমন সব নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছি এবং ভবিষ্যতেও উপহার দিতে চাই, যেগুলোর মাধ্যমে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেওয়া সম্ভব হবে।

আমি বিশ্বাস করি, শোবিজে দীর্ঘমেয়াদি সাফল্য অর্জন করতে হলে প্রতিভার পাশাপাশি প্রয়োজন কঠোর পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় ও পেশাদারত্ব। তাই নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে প্রস্তুত করতে চাই। ভবিষ্যতে একজন বহুমুখী শিল্পী হিসেবে দর্শকদের সামনে আসা এবং নিজের কাজের মাধ্যমে ভালোবাসা অর্জন করাই আমার লক্ষ্য।

আমি রাতারাতি সফল হওয়ার চেয়ে ধীরে ধীরে নিজের যোগ্যতা ও কাজের মাধ্যমে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই বলে জানান এই মডেল।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

হুতিদের হামলার পর বিপাকে পড়েছেন ওমরাহযাত্রীরা

পরের সংবাদ

স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।