মূল সংবাদে যান
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ট্যাংকের ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
চট্টগ্রামে ট্যাংকের ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত ও এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনাটি ঘটে।

আহত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে কোনো বেআইনি নির্দেশ দেওয়া হবে না: সিইসি

পরের সংবাদ

সরবরাহ ব্যবস্থার জটিলতায় আটকে আছে সার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।