মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সি স্টেজ বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন। গতকাল বুধবার বেতন দেওয়ার তারিখ থাকলে বেতন না দিয়ে তালবাহানা করতে থাকে। এদিকে আজকে সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

এর জেরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করতে ও বেতনের পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়।

শ্রমিকরা প্রস্তাব উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। এসময় মহাসড়কে উভয় পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ পেছনে ফিরে এসে মহাসড়ক অবরোধে থাকা শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।

হাসমত আলী নামে এক শ্রমিক বলেন, গতকাল বেতন দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। আজ শুনি কারখানা বন্ধ, বেতন না দিয়ে কারখানা বন্ধ করা হয়েছে এজন্য বিক্ষোভ করেছি। বেতন না পেলে আবারও আন্দোলন করা হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম বলেন, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করেছিল। পরে তাদের মালিক পক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব জানিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করি।

তারা অনুরোধে সাড়া না দিয়ে মহাসড়ক অবরোধ অব্যাহত রাখে। পরে তাদের বেশ কয়েকটি সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ইরানের হামলায় হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ

পরের সংবাদ

তিন বিভাগে বৃষ্টির আভাস

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।