মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হাজার গোলের মাইলফলকের কাছে রোনালদো

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
হাজার গোলের মাইলফলকের  কাছে রোনালদো
ছবিঃ সংগৃহীত

প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হারের পর এই প্রতিযোগিতায় সৌদি ক্লাব প্রথম জয় পেয়েছে ৩-১ গোলে। কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ৩০তম মিনিটে প্রথম গোল হয়।

নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো।

এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়। আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন।

প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার।

দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে। উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর।

আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন।

ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন লিটন

পরের সংবাদ

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

জীবনযাপন

সব সংবাদ