মূল সংবাদে যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন উখিয়ার ইনানী গ্রামের পাটুয়ারটেক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৮টার দিকে সেখানে পৌঁছায়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে...

পরের সংবাদ

ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়া কি স্বাভাবিক

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।