মূল সংবাদে যান
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কারাগারে শিক্ষক

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কারাগারে শিক্ষক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাওলানা ইব্রাহীম নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদক পলাতক আছেন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে মাওলানা ইব্রাহীমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এহইয়াউল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায়।

এর আগে, শনিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এদিন বিকেলেই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার ওই আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে পালাক্রমে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীর মা বলেন, ‘ছেলেকে কোরআনে হাফেজ করার উদ্দেশে মাদ্রাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন।

ইতোমধ্যে তার ছেলে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছে। দুই ব্যক্তির বিরুদ্ধে ছেলেকে নির্যাতনের অভিযোগ করেছি থানায়।’

চন্দ্রগঞ্জ থানার ওসি আবদুর রব বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ইব্রাহিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

পরের সংবাদ

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।