মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
ছবিঃ নিউজ ফাস্ট

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি। তারা মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানা পুলিশের দেওয়া ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ আমিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম দুই আ.লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্য মতে, গ্রেপ্তারকৃত দুজন আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণের পাশাপাশি লোক সংগ্রহ করতেন এবং মিছিলে অর্থ দিয়ে সহায়তা করতেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকার ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের এই দুই নেতাকে গ্রেপ্তারের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি পুলিশের। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

স্ট্রাইকারদের নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের জয়

পরের সংবাদ

কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

জীবনযাপন

সব সংবাদ