মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য বের করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জীব চৌহান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার পর পৌর শহরের মাস্টারবাড়ি এলাকার ঝলক পূজামণ্ডপের সামনে এ ঘটনা ঘটে।

সঞ্জীব একই এলাকার শ্যামলাল চৌহানের ছেলে। তিনি স্থানীয় ঝলক মাস্টারপাড়া পূজা কমিটির সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে মাস্টারবাড়ি এলাকা থেকে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীরা যখন প্রতিমাসহ শোভাযাত্রা নিয়ে বের হচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ একটি সচল বিদ্যুতের তার সঞ্জীব চৌহানের সামনে এসে পড়ে।

বিপদ এড়াতে তিনি নিজ হাতে বিদ্যুতের তারটি সরাতে যান। এ সময় তারের সঙ্গে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই সঞ্জীবের মৃত্যু হয়েছে।

ঝলক পূজা মন্দির কমিটির সভাপতি অজিত চৌহান জানান, পূজামণ্ডপের আলোকসজ্জার দায়িত্বে থাকা ব্যক্তিদের বারবার বলার পরও ছেঁড়া তারে টেপ পেঁচিয়ে দেওয়া হয়নি। এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবহারের আগে তারের ছেঁড়া অংশ পরীক্ষা করে জোড়া দেওয়ার নিয়ম থাকলেও তা করা হয়নি। তাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আজকের খেলা: ২২ অক্টোবর ২০২৬

পরের সংবাদ

সোনার দাম কমল ভরিতে ১,৬৯১ টাকা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

জীবনযাপন

সব সংবাদ