মূল সংবাদে যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে
ছবিঃ সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, দেশে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। এসব ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা ইশরাকের ঘটনা দিয়ে আবারও সামনে এসেছে।

তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোও কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

আখতার হোসেন আরও বলেন, শুধু ইশরাকের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সীমান্ত সুরক্ষিত করে মাদক প্রবেশ বন্ধ করতে হবে।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধান নিয়ে ব্যস্ত থাকলেও বিভিন্ন জায়গায় তার দলের নেতাকর্মীরা হামলা ও নিপীড়নের শিকার হচ্ছেন।

ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। তার ভালো উদ্দেশ্য ছিল, মাদকের বিস্তার বন্ধ করা। স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজনকে সেই পাপের ভোগান্তি পোহাতে হয়। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

পরের সংবাদ

পদত্যাগ করলেন ইশরাক হোসেন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।