মূল সংবাদে যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান

আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান

সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জোবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।

তিনি আশা প্রকাশ করেন, লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এসব শিশুই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

এসময় ছোটবেলা থেকেই শিশুদের সততা ও নিয়মানুবর্তিতার ভিত্তি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

চোখ হারিয়ে জীবনযুদ্ধে তিন জুলাইযোদ্ধা

পরের সংবাদ

৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।