নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাট্যাবলেটসহ মাদক মামলার আসামি এবং মাদকসেবীসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে শনিবার (১৭ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূল ও অপরাধ দমনের অংশ হিসেবে থানা এলাকার বিভিন্ন স্থানে দিনব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে মাদক মামলায় জড়িত ২ জন এবং মাদক সেবনের অপরাধে ১৯ জনসহ ২১ জনকে হাতেনাতে আটক করা হয়।
মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন, সোনারগাঁও উপজেলার উলুকান্দি রায়পুর গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা এর ছেলে আল-আমীন (২৮)।
সোনারগাঁ উপজেলার খংসারদী এলাকার মৃত ওসমান গনির ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৮)।
এছাড়াও অভিযানে আটককৃত ১৯ মাদকসেবীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।