মূল সংবাদে যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। ভূমিকম্পে ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তিব্বতের নাগকু অঞ্চলের বাৎসেন কাউন্টিতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত কাউন্টিটি।

ভূমিকম্পের পর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা।

বিবিসি আরও জানিয়েছে, ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় পাথরধসের কারণে সড়ক বন্ধ হয়ে গেছে। এতে দুর্গম ও উঁচু পার্বত্য এলাকায় উদ্ধারকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। তিব্বতের কামদো ও নিংচি শহরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, রাতে ভবনগুলো প্রবলভাবে কাঁপতে থাকায় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসছেন। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত তিব্বত ও এর আশপাশের এলাকাগুলোতে অতীতেও বড় ধরনের ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ২০২৩ সালে চীনের পার্বত্য গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

এ ছাড়া হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে সম্প্রতি তিব্বত ও নেপালের বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় অন্তত ১ হাজার ৪০০ জন নিহত এবং আরও কয়েক শ মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১২৯৯

পরের সংবাদ

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ৮, আহত ১০

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

খেলাধুলা

সব সংবাদ