নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শীতালক্ষা আবাসিক হোটেলে ভাঙচুর চালিয়ে ১২ নারী ও ১৪ পুরুষকে পুলিশের সোপর্দ করে দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।
এদিকে পুলিশের পৃথক অভিযানে সামারি ট্রায়াল, ওয়ারেন্ট ও চুরি মামলাসহ বিভিন্ন অভিযোগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের অভিযানে মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার (১ নভেম্বর) দুপুরে সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকায় হোটেল শীতলক্ষ্যা আবাসিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, হোটেলটিতে অবৈধভাবে দেহ ব্যবসা পরিচালিত হচ্ছিল। এ সময় খবর পেয়ে এলাকার স্থানীয় ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হোটেলটিতে হামালা ও ভাঙচুর চালায়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক ১২ নারী ও ১৪ পুরুষকে পুলিশকে সোপর্দ করে দেয়।
পরে হোটেলটিতে পুলিশ তালা বন্ধ করে দেয়। এসময় হোটেলটির ব্যবস্থাপক মিঠুসহ বেশ কয়েকজনকে মারধরের করার অভিযোগও পাওয়া গেছে।