বিএনপি সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার হবে: রাশেদ খাঁন
স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারের আমলেই হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ প্রকৌশলী রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
রাশেদ খান বলেন, ‘জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার নিয়ে বিরোধী দলগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামী জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত মাস্টারমাইন্ড আমাদের জুলাই শহীদরা।’
আরও পড়ুন: এই সরকার ব্যর্থ হলে আরেকটি এক-এগারো ফিরে আসবে: রাশেদ খাঁন
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে রাশেদ খান বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের আত্মত্যাগের কারণেই আজ দেশে স্বাধীনভাবে কথা বলা ও রাজনীতি করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ জুলাই আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, দেশে ফিরলে জুলাই গণহত্যার অভিযোগে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এ সময় তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে আরও বিভিন্ন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘সাংগঠনিক সক্ষমতার দিক থেকে এনসিপি বিএনপির তুলনায় অনেক পিছিয়ে।’
আরও পড়ুন: গণঅধিকার পরিষদ সংসদের উচ্চকক্ষে পিআরের পক্ষে: রাশেদ খান
তার দাবি, দলটি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হলে ভবিষ্যতে আওয়ামী লীগের মতো আচরণ করতে পারে।
একই সঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ছিলেন এবং তাদের অনেকেই প্রাণ দিয়েছেন। সে কারণেই নির্বাচনে জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে।