মূল সংবাদে যান
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ বাংলাদেশ সময়: ০৩:২১:১৪ পূর্বাহ্ণ

বইমেলার বাইরে কেমন চলে বাংলা একাডেমির বই বিক্রি

বিজ্ঞাপন
বইমেলার বাইরে কেমন চলে বাংলা একাডেমির বই বিক্রি

বইমেলার বাইরে কেমন চলে বাংলা একাডেমির বই বিক্রি

শিল্প ও সাহিত্য / 06 August 2026 at 11:01 AM / 2 Views

বইমেলার বাইরে কেমন চলে বাংলা একাডেমির বই বিক্রি

অমর একুশে বইমেলা এলেই বাংলা একাডেমি প্রাণ ফিরে পায় এমন ধারণা অনেকের। কিন্তু বইমেলার বাইরে বছরের বাকি সময়েও বাংলা একাডেমির স্থায়ী বিক্রয়কেন্দ্রে নিয়মিত বই বিক্রি হয়।

তবে প্রতিদিনের বিক্রির চিত্র এক নয়। কোনো কোনো দিন বিক্রি নেমে আসে ১০ থেকে ১৫ হাজার টাকায়, আবার বিশেষ কিছু দিনে সেই বিক্রি বেড়ে দাঁড়ায় দেড় থেকে দুই লাখ টাকা। আর পুরো বছরজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয় বাংলা একাডেমির প্রকাশিত বিভিন্ন ধরনের অভিধান।

বিজ্ঞাপন

 

বাংলা একাডেমির স্থায়ী বিক্রয়কেন্দ্র ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের বিক্রি নির্ভর করে দর্শনার্থী, শিক্ষার্থী, গবেষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ক্রয়ের ওপর। সাধারণ কর্মদিবসে বিক্রয়কেন্দ্রে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম থাকে। ফলে দৈনিক বিক্রি অনেক সময় ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সরকারি সংস্থা কিংবা বড় কোনো প্রতিষ্ঠানের বই সংগ্রহের সময় একদিনেই দেড় থেকে দুই লাখ টাকার বই বিক্রি হওয়া অস্বাভাবিক নয়।

বিক্রয়কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, বইমেলার সময় যে বিপুল সংখ্যক পাঠক বাংলা একাডেমির প্রকাশনা কেনেন, তাদের একটি অংশ সারা বছরই প্রয়োজন অনুযায়ী স্থায়ী বিক্রয়কেন্দ্রে আসেন। বিশেষ করে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, লেখক, ভাষাবিদ এবং চাকরিপ্রার্থীদের নিয়মিত আনাগোনা দেখা যায়।

6

অভিধানের চাহিদাই সবচেয়ে বেশি

বিজ্ঞাপন

 

 

বাংলা একাডেমির শত শত প্রকাশনার মধ্যে বিক্রির শীর্ষে রয়েছে বিভিন্ন ধরনের অভিধান। বাংলা ভাষার বানান, শব্দের অর্থ, প্রতিশব্দ, উচ্চারণ ও ব্যবহার জানতে এখনো বিপুলসংখ্যক পাঠক বাংলা একাডেমির অভিধানের ওপর নির্ভর করেন।

শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা গবেষক নন, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, লেখক, সরকারি চাকরির পরীক্ষার্থী এবং ভাষাপ্রেমীরাও নিয়মিত অভিধান সংগ্রহ করেন। ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে বাংলা একাডেমির অভিধান দীর্ঘদিন ধরেই একটি নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে বিবেচিত।

অভিধানের পাশাপাশি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য, গবেষণা, প্রবন্ধ, জীবনী, লোকসাহিত্য এবং শিশু-কিশোর বিষয়ক বইয়েরও উল্লেখযোগ্য চাহিদা রয়েছে।

আরও পড়ুন:

স্থাপত্য ঐতিহ্যের নক্ষত্র পুরান ঢাকার তারা মসজিদ 

ঐতিহ্যের সাক্ষী পুরান ঢাকার ‘কাপ্তান বাজার’

প্রতিদিন এক রকম নয় বিক্রির চিত্র

সংশ্লিষ্টদের মতে, সপ্তাহের সব দিনের বিক্রি এক রকম হয় না। কোনো কোনো দিন বিক্রয়কেন্দ্রে হাতে গোনা কয়েকজন ক্রেতা আসেন। সেসব দিনে বিক্রি ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। আবার বিশেষ উপলক্ষ, নতুন বই প্রকাশ, শিক্ষাপ্রতিষ্ঠানের বই সংগ্রহ কিংবা সরকারি ক্রয়াদেশ এলে বিক্রির পরিমাণ দ্রুত বেড়ে যায়। তখন একদিনেই দেড় থেকে দুই লাখ টাকার বই বিক্রি হয়।

তাদের ভাষ্য, বছরের নির্দিষ্ট কিছু সময়ে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে যায়। পাঠ্যতালিকা, গবেষণা কিংবা ভাষা-সাহিত্য বিষয়ক রেফারেন্স বই সংগ্রহ করতে তারা বাংলা একাডেমিতে আসেন। এতে বিক্রিতেও ইতিবাচক প্রভাব পড়ে।

7

বইমেলার বাইরে নীরব কিন্তু সচল

বাংলা একাডেমির পরিচিতি অনেকাংশেই অমর একুশে বইমেলাকে ঘিরে। কিন্তু বইমেলা শেষ হওয়ার পরও প্রতিষ্ঠানটির প্রকাশনা কার্যক্রম, বই বিক্রি, গবেষণা, গ্রন্থাগার সেবা এবং বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি বিষয়ক আয়োজন চলতে থাকে।

স্থায়ী বিক্রয়কেন্দ্রে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঠক বই সংগ্রহ করেন। কেউ ব্যক্তিগত সংগ্রহের জন্য, কেউ গবেষণার কাজে, আবার কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একসঙ্গে অনেক বই কিনে নিয়ে যান।

 

ডিজিটাল যুগেও কমেনি আস্থা

ইন্টারনেট ও ডিজিটাল কনটেন্টের বিস্তারের কারণে পড়ার অভ্যাসে পরিবর্তন এসেছে। অনেক তথ্য এখন অনলাইনে সহজেই পাওয়া যায়। তারপরও ভাষা, বানান ও গবেষণার ক্ষেত্রে প্রামাণ্য বইয়ের গুরুত্ব কমেনি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার, গবেষণা ও একাডেমিক কাজের জন্য বাংলা একাডেমির প্রকাশিত অভিধান ও গবেষণাগ্রন্থ এখনো পাঠকদের প্রথম সারির পছন্দ। অনলাইনের তথ্যের চেয়ে নির্ভরযোগ্য মুদ্রিত বইয়ের ওপর অনেকেই আস্থা রাখেন।

8

নাম প্রকাশ না করার শর্তে বাংলা একাডেমির গ্রন্থ বিক্রয়কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, ‘বই বিক্রির পরিমাণ প্রতিদিন এক রকম থাকে না। কোনো কোনো দিন দেড় থেকে দুই লাখ টাকার বই বিক্রি হয়। আবার কোনো কোনো দিন বিক্রি নেমে আসে ১০ থেকে ১৫ হাজার টাকায়।’

তিনি বলেন, ‘এখন টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ক্রেতার উপস্থিতি কিছুটা কম। তাই বিক্রিও তুলনামূলক কম হচ্ছে। তবে সারা বছরই আমাদের এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় বিভিন্ন ধরনের অভিধান। এর মধ্যে বাংলা অভিধান এবং ইংলিশ-টু-বাংলা অভিধানের চাহিদাই সবচেয়ে বেশি।’

ভাষা, সাহিত্য ও গবেষণার অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমি শুধু বই প্রকাশই করছে না; প্রজন্মের পর প্রজন্মের পাঠকের কাছে নির্ভরযোগ্য জ্ঞানভান্ডারও পৌঁছে দিচ্ছে। আর সেই জ্ঞানভান্ডারের মধ্যে সবচেয়ে বেশি হাতবদল হচ্ছে অভিধান যা প্রমাণ করে, ডিজিটাল যুগেও বাংলা ভাষার শুদ্ধ চর্চায় মুদ্রিত বইয়ের গুরুত্ব এখনো অটুট।

 

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

কৃষি ও পরিবেশ

সব সংবাদ
বৃক্ষমেলায় ১০ টাকায় বিলুপ্তপ্রায় প্রজাতির দুর্লভ গাছ কেনার সুযোগ
কৃষি ও পরিবেশ
বৃক্ষমেলায় ১০ টাকায় বিলুপ্তপ্রায় প্রজাতির দুর্লভ গাছ কেনার সুযোগ

বাংলাদেশের বনাঞ্চল থেকে অনেক প্রজাতির গাছ হারিয়ে গেছে এবং কিছু গাছ আজ বিলুপ্তির পথে। এই গাছগুলো...

06 August 2026 7 বার পঠিত

প্রবাস

সব সংবাদ
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করতে দূতাবাসের নতুন উদ্যোগ
প্রবাস
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করতে দূতাবাসের নতুন উদ্যোগ

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে মতবিনিময় সভা...

06 August 2026 5 বার পঠিত

আবহাওয়া

সব সংবাদ

নারী ও শিশু

সব সংবাদ

সারাদেশ

সব সংবাদ
সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রিয়াজ হোসেন
সারাদেশ
সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রিয়াজ হোসেন

দুমকি (পটুয়াখালী): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বি...

05 August 2026 173 বার পঠিত