মূল সংবাদে যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইরানের 'ব্যাংক মেলাতের' লাইসেন্স বাতিল করল তুরস্ক

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
Bank Melat, iuR

ইরানের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ‘ব্যাংক মেলাতের’ লাইসেন্স বাতিল করেছে তুরস্ক। শনিবার ভোরে প্রকাশিত সরকারি গেজেটে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের পর এ পদক্ষেপ নেওয়া হলো। তেহরানভিত্তিক ব্যাংকটি ইরান সরকারকে আর্থিক সহায়তা দেয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর তথ্যের উন্মুক্ত উৎসভিত্তিক ডাটাবেস ওপেনস্যানকশন্সের তথ্য অনুযায়ী, ব্যাংকটি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ডাটাবেসটি আরও জানিয়েছে, ব্যাংকটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ইরান সরকার।

ব্যাংক মেলাতের লাইসেন্স বাতিলের ক্ষেত্রে তুরস্কের নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকিং আইনের ৭১(বি) ধারা উল্লেখ করেছে। ওই ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের ‘কার্যক্রম অব্যাহত রাখলে আমানতকারী ও অংশগ্রহণ তহবিলের অংশীদারদের অধিকার এবং আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।’

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগে ওয়াশিংটন একটি তুর্কি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের দুই সপ্তাহ পর তুরস্ক এই পদক্ষেপ নিল।
তবে দুটি বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।

 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’ বললেন ডেনমার্...

পরের সংবাদ

ফ্রিল্যান্সারদের কাজ কেড়ে নিচ্ছে এআই, চ্যালেঞ্জের মুখে ভবিষ্যৎ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।