মূল সংবাদে যান
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেক্সিকোতে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মেক্সিকোতে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২
উড়োজাহাজ বিধ্বস্তের পরের দৃশ্য।

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় হিদালগো রাজ্যে উড্ডয়নের পরপরই একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (০২ নভেম্বর) রাজ্যের পাচুকা ন্যাশনাল বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র এক মিনিটের মাথায় সেসনা-২১০ মডেলের উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে দেশটির ফেডারেল সিভিল এভিয়েশন এজেন্সি (এএফএসি)।

এএফএসির এক্সে দেওয়া পোস্ট অনুযায়ী, গ্রুপো অ্যারোস্পেসিয়াল অ্যাভস্পেস পরিচালিত উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মোরেলোস রাজ্যের কুয়ের্নাভাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।

সংস্থাটি জানায়, উড্ডয়নের পর প্রাথমিকভাবে ওপরে ওঠার সময়ই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তখন এটি রানওয়ে ২১-এর শুরু থেকে প্রায় ৫০০ মিটার দূরে ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হিদালগো রাজ্যের রাজধানী পাচুকার ভেন্তা প্রিয়েতা এলাকার তেজোন্তলে অ্যাভিনিউয়ে উড়োজাহাজটি আছড়ে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া প্রাথমিক বিবরণ অনুযায়ী, বিমানবন্দরের রানওয়ের কাছের একটি আবাসিক এলাকায়, বিমানবন্দর সীমানার বাইরে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোতে উড্ডয়নের এক মিনিটের মাথায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ১৫
উড়োজাহাজে থাকা দুইজনই নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় কিংবা উড়োজাহাজে তাদের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি এএফএসি।

দুর্ঘটনার পর পাচুকা বিমানবন্দর কমান্ডের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে প্রশাসনিক তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে উড়োজাহাজে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, আবহাওয়া কেমন ছিল কিংবা অন্য কোনো কারণে এটি বিধ্বস্ত হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

সেসনা-২১০ এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজ। ব্যক্তিগত ভ্রমণ ও সাধারণ বেসামরিক বিমান চলাচলে এ ধরনের উড়োজাহাজ ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

পরের সংবাদ

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা, নিহত ২৬

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।