মূল সংবাদে যান
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক খোরশেদ আলমের মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক খোরশেদ আলমের মৃত্যু
নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক খোরশেদ আলম। ছবিঃ নিউজফাস্ট

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক খোরশেদ আলম (৯৩) আর নেই। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে দুই পুত্র চার কন্যা রেখে যান।

তাঁর মৃত্যুর সংবাদে নাটোরের শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী, সাবেক ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ আজ সকাল ১১টায় নাটোরের আব্দুলপুর করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

পরে পাবনা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাঁকে পাবনার আরিফপুর গোরস্থানে দাফন করা হয়।

মরহুমের ছেলে মো. ফারুক উল আলম তুষার তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেছেন।

শিক্ষকতা জীবনে খোরশেদ আলম বহু শিক্ষার্থীর কাছে শ্রদ্ধাভাজন শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শ্রমিক আন্দোলনের নামে নাশকতা, গ্রেপ্তার ২৬ জন কারাগারে

পরের সংবাদ

যশোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।