যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলার নয়টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে ১৭ জন, চৌগাছা থেকে ২ জন, মণিরামপুর থেকে ৩ জন, শার্শা থেকে ২ জন, অভয়নগর থেকে ৪ জন, কেশবপুর থেকে ৩ জন, বাঘারপাড়া থেকে ৪ জন, বেনাপোল থেকে ৪ জন এবং ঝিকরগাছা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।