মূল সংবাদে যান
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার মারকুটে তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে তার দীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।

ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করলেও, সীমিত ওভারের ক্রিকেটে তিনি সবসময়ই ছিলেন এক আতঙ্কের নাম। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তার ধ্বংসাত্মক ব্যাটিং স্টাইল তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ও প্রভাবশালী ব্যাটারে পরিণত করেছিল।

ম্যাক্সওয়েল তার ক্যারিয়ারে মাত্র ৭টি টেস্ট ম্যাচ খেলে ৩৩৯ রান সংগ্রহ করেন। এর আগে ২০১৭ সালে তিনি নিজের সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন।

অন্যদিকে, গত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ৫০ ওভারের ফরম্যাটে তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৩,৯৯০ রান করেছেন। এ ছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে ম্যাচের মাধ্যমে তিনি তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন।

টেস্ট বা ওয়ানডের গণ্ডি পেরিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও ম্যাক্সওয়েলের অবদান ছিল অবিস্মরণীয়। সব মিলিয়ে তিন ফরম্যাটে দেশের হয়ে দুর্দান্ত সব মুহূর্ত উপহার দিয়ে আন্তর্জাতিক আঙিনাকে চিরতরে বিদায় জানালেন এই অজি তারকা। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

খুলনায় নদীর চর থেকে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পরের সংবাদ

মেক্সিকোতে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।