মূল সংবাদে যান
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে দেড় মাস পর ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বিশ্ববাজারে দেড় মাস পর ১০০ ডলার ছাড়াল তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। ২৪ জুলাইয়ের পর প্রথমবারের মতো এই মূল্যসীমা অতিক্রম করেছে ব্রেন্ট ক্রুডের দাম। সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সময় সকাল ৭টা ২১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ০৭ ডলারে দাঁড়ায়।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭০ ডলার বা ১ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৩ ডলারে উঠেছে।

চলতি সপ্তাহে ইরান-সমর্থিত হুথিদের হামলায় সৌদি আরবের কয়েকটি জ্বালানি স্থাপনায় আগুন ধরে যায়। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বড় আকার ধারণ করার আশঙ্কা তৈরি হয়েছে এবং তেল স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

সাম্প্রতিক দিনগুলোয় গোল্ডম্যান স্যাকস, ব্যাংক অব আমেরিকা ও এইচএসবিসিসহ বেশ কয়েকটি বড় ব্যাংক অপরিশোধিত তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে।

এদিকে গোল্ডম্যান স্যাকসের বৈশ্বিক পণ্যবাজার গবেষণার সহ-প্রধান দান স্ট্রুইভেনের মতে, সাত মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের এই নতুন উত্তেজনা তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপরে উঠে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে জাহাজে হামলা আরও বাড়লে এ পরিস্থিতি তৈরি হতে পারে।

সিএনবিসির ‘স্কোয়াক বক্স এশিয়া’ অনুষ্ঠানে তেলের দাম ১২০ ডলারে পৌঁছাতে পারে কি না এমন প্রশ্নের জবাবে স্ট্রুইভেন বলেন, ‘এটি অবশ্যই সম্ভব।’

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী গ্রেপ্...

পরের সংবাদ

৩ নম্বরে ফিরছেন স্টিভ স্মিথ, সম্ভাবনার কথা জানালেন জর্জ বেইলি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।