মূল সংবাদে যান
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ধাওয়া খেয়ে পুকুরে মাইক্রোবাস, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ধাওয়া খেয়ে পুকুরে মাইক্রোবাস, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। পরে ক্রেন দিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করার সময় পুকুর থেকে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

তবে মাইক্রোবাসে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে গেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে উপজেলার সৈয়দাবাদ-নয়নপুর সড়কে এসআই শামিমের নেতৃত্বে অভিযান চালায় কসবা থানা পুলিশ।

এ সময় কালো রঙের একটি মাইক্রোবাস পুলিশের অভিযানের এলাকা অতিক্রম করলে সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত না মেনে দ্রুত পালানোর চেষ্টা করেন।

পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে। একপর্যায়ে গাড়িটি কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। খিদিরপুর গ্রাম অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাইক্রোবাসে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়। পুকুরে পড়ার পর মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট বের হয়ে পানিতে ভেসে উঠতে থাকে।

পরে ক্রেন এনে মাইক্রোবাসটি পুকুর থেকে তোলা হয় এবং ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক পুলিশের বাধা অমান্য করে পালানোর চেষ্টা করেন।

পরে পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়।

তিনি আরও বলেন, পরে ক্রেনের সাহায্যে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ৯ বস্তা গাঁজাও উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসের চালক ও পাচারকারীদের আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০

পরের সংবাদ

নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃত বেড়ে ৫৪৭

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।