মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফেনসিডিল মামলায় দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ফেনসিডিল মামলায়  দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড
ছবিঃ নিউজ ফাস্ট

যশোরে ফেনসিডিল উদ্ধারের মামলায় বেনাপোলের দুই ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোলের দক্ষিণ বারপোতা গ্রামের মহসিন মিয়ার ছেলে লিটন হাসান এবং একই গ্রামের নওশের মিস্ত্রির ছেলে মনিরুজ্জামান ভুক্কেল। তাঁদের মধ্যে মনিরুজ্জামান ভুক্কেল পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় বিজিবির সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা পুটখালী গ্রামের মসজিদবাড়ী বিজিবি পোস্টের পাশের একটি কুলবাগানে অবস্থান নেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি মাথায় প্লাস্টিকের বস্তা নিয়ে পাকা রাস্তায় পৌঁছালে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। এ সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া করে লিটন হাসানকে আটক করা হয়।

অপর ব্যক্তি মনিরুজ্জামান ভুক্কেল বস্তা ফেলে পালিয়ে যান। পরে লিটন হাসানের বহন করা বস্তা থেকে ১০০ বোতল এবং মনিরুজ্জামানের ফেলে যাওয়া বস্তা থেকে ১৪০ বোতলসহ মোট ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির হাবিলদার হামিদুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তদন্ত শেষে এসআই রফিকুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র দুর্বল হয়েছে: ওবামা

পরের সংবাদ

সীমান্তে ৮৯ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ, আটক ৩

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।