মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ বোনের

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ বোনের
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানচাপায় আরবিয়া ও রাবিয়া নামে দুই শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরবিয়া (৮) ও রাবিয়া (৬) পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার কাজে জন্য বাড়ি থেকে বের হন। এ সময় মায়ের পিছু নিয়ে দুই বোন তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়।

পরে মা তাদের বাড়িতে ফিরে যেতে বলেন। মায়ের কাছ থেকে কিছুটা দূরে যেতেই ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় দ্রুতগতির একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোন মারা যায়।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যান চালক। তবে তাৎক্ষণিকভাবে গাড়িটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তারাকান্দা থানার ওসি মো. আবদুর রাশিদ বলেন, কাভার্ডভ্যানটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

টাইব্রেকারে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল

পরের সংবাদ

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।