মূল সংবাদে যান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি দ্রুত বাড়ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ২১৩ কিলোমিটার পরিমাপ করা হয়েছে।

ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

ঘূর্ণিঝড়টির গতিপ্রকৃতি ও শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব গত ১২ ঘণ্টায় ব্যাপক শক্তি অর্জন করে মঙ্গলবার দুপুর ৩টার সময় এটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই সময় ঘূর্ণিঝড় অর্ণবের বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২১৩ কিলোমিটার পরিমাপ করা হয়েছে।

আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার কর্তৃক জারীকৃত সর্বশেষ তথ্য অনুসারে ঘূর্ণিঝড় অর্ণব এর সুপার-সাইক্লোনে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ মধ্যরাতের যেকোন সময়।

পোস্টে আরও বলা হয়, আজ বাংলাদেশ সময় দুপুর ৩টার সময় ঘূর্ণিঝড় অর্ণব এর চার-পাশে বাতাসের গড় গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় প্রায় ২১৩ কিলোমিটার যা দমকা হাওয়া সহ ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

ঘূর্ণিঝড়টির চারপাশে ৩৮ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের দিকে।

ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বনিম্ন চাপ ৯৪৭ মিলিবার রেকর্ড করা হয়েছে। আজ দুপুর ৩টার সময় কোলকাতা বন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় অর্ণব এর কেন্দ্র। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন শিশুসহ এক দম্পতি

পরের সংবাদ

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ছাড়াল ২ হাজার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ