মূল সংবাদে যান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ছাড়াল ২ হাজার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি  ছাড়াল ২ হাজার

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭১ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা এক লাখ ২০ হাজার ৫৭৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮৯৯ জন।

এ ছাড়া চট্টগ্রামে ২৪১ জন, খুলনায় ২৫০ জন, বরিশালে ২১৭ জন, রাজশাহীতে ২২৯ জন, ময়মনসিংহে ৯৭ জন এবং রংপুরে ১১২ জন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৯ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১২ হাজার ১১১ জন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা

পরের সংবাদ

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।