মূল সংবাদে যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

একদিনে হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
একদিনে হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৬৩ জন। এ সময়ে ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো, রাজশাহীতে ১২, সিলেটে ১২৫, চট্টগ্রামে ২২৯, বরিশালে ৯১, ময়মনসিংহে ৪৯, খুলনায় ৭০ এবং রংপুরে ২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪। তাদের মধ্যে ২৩ হাজার ৩২৪৩ জনের হাম শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

যে কোনো সময় ইরানে হামলা: যুক্তরাষ্ট্র

পরের সংবাদ

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।