মূল সংবাদে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে একদিনে আরও ২ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
হাম উপসর্গে একদিনে আরও ২ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৪৩ শিশুতে। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৩৮ জন। আর পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।

উপসর্গ নিয়ে মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ৫৫৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ২২১, চট্টগ্রামে ১২৫, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬০ এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নিরূপণ করা কঠিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

আন্তর্জাতিক

সব সংবাদ