মূল সংবাদে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
হাম উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩২৩ জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২১৮ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের দুজন করে এবং চট্টগ্রাম বিভাগের একজন রয়েছে। এ সময়ে আরও ১ হাজার ১৪৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে প্রাণ হারিয়েছেন ৫৪৬ জন।

সিলেট বিভাগে ২১৬ জন, চট্টগ্রামে ১২৩ জন, ময়মনসিংহে ৯৪ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৫৮ জন এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আইপিএল থেকে অবসরে মহেন্দ্র সিং ধোনি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

খেলাধুলা

সব সংবাদ