মূল সংবাদে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

তৃতীয় দিনে আবারও টাইগারদের দাপট

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
তৃতীয় দিনে আবারও টাইগারদের দাপট

তৃতীয় দিনের সকালে সুবিধা করতে পারেননি বাংলাদেশি বোলাররা। সকালের আবহাওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পান পেসাররা। তবে সেটা কাজে লাগাতে পারেননি তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা।

দিনের প্রথম ঘণ্টা ভালোভাবেই পার করেন টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন। তবে ঘণ্টা দেড়েক পর বাভুমার পায়ের পেশিতে টান পড়ে। ৪৯ রানে ব্যাট করার সময় চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন প্রোটিয়া অধিনায়ক।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য না পেলেও, দেখে মনে হয়েছে তার চোট খুব বেশি গুরুতর নয়। ইনিংসের শেষের দিকে আবারও ব্যাটিংয়ে আসতে পারেন তিনি।

বাভুমা রিটায়ার্ড হওয়ায় মাঠে আসেন উইয়েন মুল্ডার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি এই অলরাউন্ডার। ৮৬তম ওভারে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ফিরতি ওভারে আবারও আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার মার্কো জানসেন।

তাসকিনের টানা দুই ওভারে উইকেট নেওয়ায় মোমেন্টাম বদলে যায়। তাসকিনের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন হাসান। ৮৯তম ওভারে সাইমন হার্মারকে ফেরান এই পেসার। তাতে ১৫ রানের মধ্যে ৩ উইকেট তুলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

৮৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৭৬ রান। তারা এখনও বাংলাদেশের চেয়ে ২৪ রানে পিছিয়ে আছে। হাতে আছে ৩ উইকেট। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

পরের সংবাদ

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ