মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৫০৯ জন এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৪৯ হাজার ৫৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭৩ জন, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৪৪২ জন।

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২২ হাজার ৯৪৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১৪ হাজার ৮৭০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৬ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষ...

পরের সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবা‌য়ে...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।