মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরের বেনাপোলে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওমর ফারুকের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেনাপোল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

ওমর ফারুক ও তাঁর পরিবারের দাবি, বেনাপোলের স্বেচ্ছাসেবক লীগের এক শীর্ষ নেতার সঙ্গে মুঠোফোনে কথা-কাটাকাটি হয় ফারুকের। এ সময় ওই নেতা তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা ফারুকের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, রাতের অন্ধকারে কে বা কারা বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

ঘটনার প্রতিবাদে রাতেই আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রাহানুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলমসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শার্শায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

পরের সংবাদ

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ