মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ছবিঃ নিউজ ফাস্ট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বকেয়া ও মজুরি সংক্রান্ত দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে এই বিক্ষোভ শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে রোববার (১৫ নভেম্বর) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় ১৩টি পোশাক কারখানা।

পুলিশ জানায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। পরে তারা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার (১৫ নভেম্বর) থেকে ফার ইস্ট ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিংয়ের আওতাধীন এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্ লিমিটেড, এপেক্স টেক্সটাইলস প্রিন্টিং মিলস্ লিমিটেড, এপেক্স ল্যানজারী লিমিটেড, এপেক্স ল্যানজারী লিমিটেড (এক্সটেনশন), এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড, এপেক্স ফ্যাশন ওয়্যার লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরি বৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট ঘোষণা পরিপ্রেক্ষিতে সম্প্রতি পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কর্তৃপক্ষ কারখানা সমূহের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার সর্বাত্নক প্রচেষ্টা গ্রহণ করে আসছে।

দুঃখজনকভাবে কারখানার শ্রমিকরা বেআইনিভাবে নিজ নিজ কর্মস্থলে নির্ধারিত কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম মারত্মকভাবে ব্যাহত হচ্ছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা

পরের সংবাদ

ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ