মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে একটি থাই গ্লাস ভাঙচুর করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে ‎জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন।

এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। পরে তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

‎এছাড়া একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে সেগুলো বাইরে এনে আগুন দেওয়া হয়। এ সময় কার্যালয়ের টিনও কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরে পৃথক দুটি জায়গায় বিএনপি অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আগুনে পুড়ল ২৩ দোকান-বসতঘর

পরের সংবাদ

বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ