মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ছবিঃ নিউজ ফাস্ট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী ইগল পরিবহনের মিনি বাস ও চট্টগ্রামমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির আরোহী দুজনের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি হারুনুর রশীদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

পরের সংবাদ

পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ