মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শার্শায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
শার্শায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

যশোরের শার্শায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এ কে এম হাসানুর রহমান আসাদ।

মামলার অভিযোগে জানা গেছে, সাইফুল দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে দপ্তরি সাইফুল ইসলাম সুমন ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন।

বিষয়টি ভুক্তভোগী ছাত্রী বাড়িতে জানালে তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। পরে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর বাবা ওই বছরের ১ অক্টোবর বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসামি সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা শার্শার গোড়পাড়া ক্যাম্পের এসআই সালাউদ্দিন খান।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

কেশবপুরে অনুমতি ছাড়াই মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ কাটার অভিয...

পরের সংবাদ

স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষ...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ