মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

লিটনের বিশ্ব রেকর্ড

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
লিটন দাস
ছবিঃ সংগৃহীত

ইবাদত হোসেনের বাউন্সার ইকরাম আলীখিলের গ্লাভস ছুঁয়ে গিয়েছিল। ডান দিকে ডাইভ দিয়ে লিটন দাস তাঁর যে ক্যাচটি নিলেন সেটা মনে রাখার মতো।

শুধু এই ক্যাচ নয়, আবুধাবি টেস্টে ব্যাট এবং কিপিং–গ্লাভস হাতে লিটনের পারফরম্যান্স দর্শকের মনে গাঁথা থাকবে অনেকদিন। লেখা থাকবে রেকর্ড বইয়েও। লিটন যে ওই ক্যাচটি নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন!

আজ টেস্টে পঞ্চম দিনে সকালের সেশনে শেষ দিকে ইকরামের ক্যাচটি ছিল এই টেস্টে উইকেটকিপার লিটনের ৯ম ডিসমিসাল। বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৩ রান করেন লিটন।

দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের ইনিংস। টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একটি ম্যাচে দুবার ৫০‍+ রান ৯টি ডিসমিসাল করলেন লিটন। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের।

১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে ৫০‍+ রানের সঙ্গে ৮টি ডিসমিসাল করেন লিন্ডসে। ইকরামের ক্যাচটি নিয়ে লিন্ডসেকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন লিটন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার আহ্বান

পরের সংবাদ

নীরবে বাড়ে কিডনি রোগ, কী করা জরুরী

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ