মূল সংবাদে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মানুষের সেবায় দেড় যুগ, দুর্গাপূজায় মিলছে বিনামূল্যে চিকিৎসাসেবা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মানুষের সেবায় দেড় যুগ, দুর্গাপূজায় মিলছে বিনামূল্যে চিকিৎসাসেবা

নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১৮ বছর ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে আসছে দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটি। এ বছরও প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রায় ৫ লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে সিংড়া পৌর শহরের দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শান্তনু কুমার সাহার সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. বর্ণালী তালুকদার, ডা. রাজেশ কুমার, ডা. ইতি রানী, ডা. রওশনারা প্রমুখ।

উদ্যোক্তা ডা. শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর শারদীয় দুর্গাপূজার নবমী তিথিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। গত ১৮ বছর ধরে ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। এ ক্যাম্পে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চান তাঁরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

পূজার ছুটিতে বাড়িতে যাওয়ার পথে স্বামী-মেয়েকে হারালেন রুবিনা

পরের সংবাদ

২৬-২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।