মূল সংবাদে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

২৬-২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
২৬-২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে অন্তত চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই নিশ্চিত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, আটটি সমঝোতা স্মারক সইয়ের লক্ষ্যে প্রস্তুতি চলমান থাকলেও এর মধ্যে অন্তত চারটিতে দুই দেশের সই হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাপানের চার দিনের সরকারি সফরের বিস্তারিত সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে।সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।

বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসংক্রান্ত সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এ সময় জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মানুষের সেবায় দেড় যুগ, দুর্গাপূজায় মিলছে বিনামূল্যে চিকিৎসাসেবা

পরের সংবাদ

সরকারি চাকরিজীবীরা এ মাসেই পাবেন বাড়তি বেতন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।