মূল সংবাদে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সরকারি চাকরিজীবীরা এ মাসেই পাবেন বাড়তি বেতন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সরকারি চাকরিজীবীরা এ মাসেই পাবেন বাড়তি বেতন

নতুন জাতীয় বেতন কাঠামো কার্যকর হলেও আপাতত আগের হারেই ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছরের ৩০ জুন তারা যে হারে ভাতা পেতেন, পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত সেই হারেই ভাতা দেয়া হবে। এ নিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এ প্রজ্ঞাপন প্রযোজ্য। তবে চলতি মাস থেকেই বাড়তি মূল বেতন পেতে শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত নতুন মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেয়ার বিধান করা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি হয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী ভাতা পরে কার্যকর হবে বলে আগেই জানিয়েছিল সরকার।নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা ও সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।

গত ১ জুলাই থেকে এটি কার্যকর ধরা হলেও বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতন ভাতা বাস্তবায়ন করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন কার্যকর হবে। ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন অনলাইনে নির্ধারণের কাজ চলছে, যা আজ শেষ হওয়ার কথা। এজন্য ৫ অক্টোবর থেকে সরকারের আইবাস প্লাস প্লাসের ‘পে ফিক্সেশন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করছেন সরকারি কর্মচারীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

২৬-২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ডিআইজির বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ আটক ৮৫

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।