মূল সংবাদে যান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?
ছবিঃ সংগৃহীত

পরিবারের আর্থিক সংকট, অসুস্থ বাবা-মায়ের দায়িত্ব কিংবা সংসারের প্রয়োজনে অনেক নারী ঘরের বাইরে চাকরি করেন।

বিশেষ করে পোশাক কারখানায় নারীদের কর্মসংস্থান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। নারীরা কি স্বামীর অনুমতি নিয়ে চাকরি করতে পারবেন? স্ত্রী কি গার্মেন্টসে কাজ করতে পারবেন? কর্মক্ষেত্রে কী ধরনের পর্দা ও বিধিনিষেধ মানতে হবে? এসব বিষয়ে ইসলামী শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন গাজীপুরের মিরাশপাড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব ও মুফতি সিরাজুল ইসলাম।

ইসলামবিষয়ক প্রশ্নোত্তরভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত উত্তরে বলা হয়েছে, ইসলামের বিধান অনুযায়ী পরিবারের ভরণপোষণ, স্ত্রীর খোরপোশ ও আবাসনের দায়িত্ব স্বামীর।

স্ত্রীর ব্যক্তিগত উপার্জন করা কিংবা সংসারের খরচ বহন করা বাধ্যতামূলক নয়। স্বামীর আর্থিক অসচ্ছলতা বা পারিবারিক সংকট থাকলেও স্ত্রীর ওপর উপার্জনের দায়িত্ব চাপিয়ে দেওয়া শরিয়তসম্মত নয়।

নারীদের চাকরির ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে

উত্তরে বলা হয়েছে, জরুরি প্রয়োজন বা বিশেষ পরিস্থিতিতে কোনো নারী ঘরের বাইরে চাকরি করতে চাইলে কয়েকটি শরয়ি শর্ত পূরণ করতে হবে।

১. বিবাহিত নারীকে ঘরের বাইরে চাকরি করতে হলে স্বামীর আন্তরিক অনুমতি থাকতে হবে।

২. কর্মস্থলে যাওয়া-আসার পথে এবং কর্মক্ষেত্রে শরিয়তসম্মত পর্দা বজায় রাখতে হবে। শরীর যথাযথভাবে ঢেকে রাখতে হবে।

৩. কর্মক্ষেত্রে পরপুরুষের সঙ্গে অবাধ মেলামেশা, গায়ে গা লাগিয়ে কাজ করা কিংবা নির্জনে অবস্থানের সুযোগ থাকা যাবে না।

৪. সাজসজ্জা প্রদর্শন এবং পুরুষদের আকৃষ্ট করতে পারে এমন সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

৫. চাকরির কারণে পরিবারের দায়িত্ব ও দাম্পত্য অধিকার ক্ষতিগ্রস্ত করা যাবে না।

স্ত্রী কি চাকরি করতে পারবেন?

এ বিষয়ে উত্তরে বলা হয়েছে, যেসব নারীদের জন্য আলাদা কর্মপরিবেশ রয়েছে এবং পুরুষদের সঙ্গে মেলামেশার প্রয়োজন পড়ে না, সেখানে একান্ত প্রয়োজনে স্ত্রী চাকরি করতে পারবেন। পুরুষ সহকর্মী থাকলেও যদি পূর্ণাঙ্গ পর্দা বজায় রেখে কাজ করা সম্ভব হয়, তাহলে চাকরি করার সুযোগ রয়েছে।

তবে কর্মক্ষেত্রে শরিয়তের বিধান লঙ্ঘন করে বেপর্দা অবস্থায় কাজ করতে হলে সেই চাকরি করা জায়েজ হবে না।

উত্তরে আরও বলা হয়েছে, পুরুষ হিসেবে পরিবারের দায়িত্ব পালন ও জীবিকা উপার্জনের চেষ্টা করা উচিত। স্ত্রীকে ঘরে রেখে পারিবারিক শান্তি ও দ্বীনদারির পরিবেশ বজায় রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

এ বিষয়ে পবিত্র কোরআনের সুরা নিসার ৩৪ নম্বর আয়াতে পুরুষদের পরিবারের দায়িত্বশীল হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে সুরা বাকারার ২৩৩ নম্বর আয়াতে সন্তানের পিতার ওপর মায়ের ভরণপোষণ ও পোশাকের দায়িত্বের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

পরের সংবাদ

সাদা পোশাকে বিরল রেকর্ড, মুশফিকের নতুন ইতিহাস

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।