মূল সংবাদে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় দ্বিতীয় উপজেলা স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নলডাঙ্গায় দ্বিতীয় উপজেলা স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত

‘স্কাউটিং করি, স্বদেশ গড়ি’ প্রতিপাদ্যে নাটোরের নলডাঙ্গায় দ্বিতীয় উপজেলা স্কাউটস সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস, নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও জেলা বিএনপির সদস্য এম এ হাফিজ, নলডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু জাফর মাস্টার, ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক মাস্টার এবং ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম ডন।

সমাবেশে স্কাউটদের শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

জাকারিয়া হত্যা মামলায় মূল হোতা নাহিদসহ গ্রেপ্তার ২

পরের সংবাদ

চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।