যশোরের মনিরামপুরে দেশীয় অস্ত্রসহ আব্দুল খালেক (৫৫) ও তাঁর ছেলে আব্দুল্লাহ (২২) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাতে দায়িত্ব পালনকালে সন্দেহ হলে তাঁদের বহন করা একটি সাদা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে দেশীয়ভাবে তৈরি দুটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি ও একটি চাকু উদ্ধার করা হয়। আটক দুজন মনিরামপুর উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।