মূল সংবাদে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

যে কোনো জায়গায় ছোড়া হবে ক্ষেপণাস্ত্র: ইরান

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
যে কোনো জায়গায় ছোড়া হবে ক্ষেপণাস্ত্র: ইরান

নতুন ভৌগোলিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা রয়েছে ইরানের। এ ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা স্থাপনা নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই বলে দাবি করেছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। নির্দেশ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি।

তিনি বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। নির্দেশ দেওয়া হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

বেলালি বলেন, ‘ক্ষপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা স্থাপনার ক্ষেত্রে আমাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে, বিষয়টি এমন নয়।’

তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দেশটির শত্রুদের বিপুল অর্থ ব্যয় করে দীর্ঘ সময় ধরে থাডের মতো কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হচ্ছে।

ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘তারা ট্রিগারে আঙুল রেখে শত্রুর যে কোনো ভুল হিসাব বা বেপরোয়া পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে শত্রুপক্ষ যেখানে অবস্থান করুক না কেন, সেখানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হবে।’

ইরানের শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে বলেও অভিযোগ করেন বেলালি। তার দাবি, আলোচনা, সামরিক সরঞ্জাম স্থানান্তর, গোলাবারুদ পরিবহন এবং সামরিক হুমকির মতো বিষয় সামনে এনে তারা সন্দেহ ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার কী ধরনের মূল্য দিতে হয়, তা অঞ্চলের দেশগুলো বুঝতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ইইউতে ফিরতে চায় যুক্তরাজ্য, নতুন চুক্তি সম্পন্ন

পরের সংবাদ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের ২ শাখায় আগুন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।