মূল সংবাদে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

উত্তরাখণ্ডে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১২, আহত ২০

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
উত্তরাখণ্ডে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১২, আহত ২০
ছবিঃ সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে গভীর খাদে পড়ে ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে, একটি বোলেরো গাড়ি খাদে পড়ে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে রাজ্যের তেহরি গাড়োয়াল জেলায় বাস দুর্ঘটনাটি ঘটে। এনডিটিভি জানিয়েছে, বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। হরিদ্বার থেকে চামোলির দিকে যাওয়ার পথে ভোর সাড়ে ৪টার দিকে গুলার বাজারের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গুলার সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযানে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা অংশ নেন।

এদিকে, সোমবার রাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় আরেক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। বানসওয়াড়া-মোহনখাল সড়কে একটি বোলেরো গাড়ি গভীর খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাড়িটি পোখরি থেকে রানসির দিকে যাচ্ছিল। ভাটওয়ারি-কান্দারা এলাকার কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ছয়জন নিহত হন। গাড়িতে প্রায় ৯ থেকে ১০ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে পুলিশ, এসডিআরএফসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে রাতভর অভিযান চালায়।

বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

পরের সংবাদ

১৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ

খেলাধুলা

সব সংবাদ