মূল সংবাদে যান
রবিবার, ০১ নভেম্বর ২০২৬

নতুন সেবা যুক্ত করল বাংলা কিউআর

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নতুন সেবা যুক্ত করল বাংলা কিউআর

বাংলা কিউআরে যুক্ত হয়েছে নতুন সেবা। দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এখন থেকে বাংলা কিউআর কোড স্ক্যান করেই একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সরাসরি টাকা পাঠাতে পারবেন।

রোববার (১ নভেম্বর) থেকে পিটুপি বা ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের এ সুবিধা চালু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে অর্থ পাঠাতে প্রাপকের মোবাইল নাম্বার কিংবা ব্যাংক হিসাব নাম্বার আলাদাভাবে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। শুধু প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই লেনদেন সম্পন্ন করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, নতুন এ ব্যবস্থায় ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। এতে টাকা পাঠানোর ক্ষেত্রে ভুল নম্বর বা হিসাবের তথ্য দেওয়ার ঝুঁকিও কমবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলা কিউআরের পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং ক্যাশলেস লেনদেনের প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

১০ লাখ ঋণের সাথে ১০ লাখ অনুদান, দেশজুড়ে আবেদন শুরু

পরের সংবাদ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।