মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নউরিনের বিরুদ্ধে ই-কমার্স খাত দখলে নেওয়ার অভিযোগ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নউরিনের বিরুদ্ধে ই-কমার্স খাত দখলে নেওয়ার অভিযোগ

পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ সুবিধাভোগী হিসেবে পরিচিত নউরিন ফারজানা এবার দেশের উদীয়মান ই-কমার্স খাত নিজেদের নিয়ন্ত্রণে নিতে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছেন বলে অভিযোগ উঠেছে।  শেখ হাসিনাকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাড়ি উপহার দিয়ে আলোচনার জন্ম দেওয়া সেই নউরিন এখন রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে কৌশল বদলে ফেলেছেন। 

রাতারাতি নিজেকে বর্তমান বিএনপি সরকার ও জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অনুসারী এবং শীর্ষ নেত্রী দাবি করে ই-কমার্স খাতের বিভিন্ন প্রভাবশালী পদ ভাগিয়ে নেওয়ার পায়তারা চালাচ্ছেন তিনি।  তার এই চরম সুবিধাবাদী রূপ ও খাত দখলের চক্রান্তে ই-কমার্স উদ্যোক্তা ও সাধারণ সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।  তবে একাধিক ই-কমার্স খাতের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্যাসিবাদের আস্থার প্রতীক নউরিনের শাস্তির দাবি করছি।  অবিলম্বে তার বিরুদ্ধে অভিযোগগুলো আমলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তদন্তের দাবির, পাশাপাশি সে অভিযুক্ত হলে তাকে গ্রেপ্তারের সুপারিশ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফ্যাসিবাদের আস্থার প্রতীক থেকে নতুন রাজনৈতিক পরিচয়

অনুসন্ধানে জানা যায়, বিগত সরকারের শাসনামলে নউরিন ফারজানা ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন।  রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি ব্যবসা-বাণিজ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন।  শেখ হাসিনাকে জনসমক্ষে দামি শাড়ি উপহার দিয়ে নিজের আনুগত্য প্রকাশ করা নউরিন সেই সময়ে সরকারের বিভিন্ন নীতি নির্ধারণেও প্রভাব খাটাতেন।  ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত থেকে বিভিন্ন সুবিধা বাগিয়ে নেওয়া নউরিন এখন ছাত্র-জনতার বিপ্লব-পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে নিজের চামড়া বাঁচাতে এবং স্বার্থ রক্ষা করতে রূপ বদলেছেন।

জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর যখন দেশের সর্বস্তরে সংস্কার ও স্বৈরাচারের দোসরদের অপসরণের দাবি উঠেছে, ঠিক তখনই নউরিন নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন। 

নিজের বিগত দিনের অপরাধ ও সুবিধাভোগের ইতিহাস আড়াল করতে তিনি এখন নিজেকে বিএনপির একজন ত্যাগী নেত্রী হিসেবে প্রচার করছেন।  অভিযোগ উঠেছে, কোনো ধরনের রাজনৈতিক ত্যাগ বা অবদান ছাড়াই কেবল ক্ষমতার কাছাকাছি থাকতে এবং ই-কমার্স খাতের নেতৃত্ব নিজের কবজায় নিতেই তিনি এই জালিয়াতি ও মিথ্যার আশ্রয় নিয়েছেন।

ই-কমার্স খাত দখলের চক্রান্ত ও পদ ভাগিয়ে নেওয়ার চেষ্টা

দেশের ই-কমার্স খাত বিগত দিনে এমনিতেই নানা জালিয়াতি, ই-অ্যালাইন্স ও ই-অ্যাভ্যালির মতো কেলেঙ্কারী এবং প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন বাংলাদেশে তরুণ উদ্যোক্তারা যখন এই খাতকে পুনর্গঠন ও স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ঠিক তখনই নউরিন ও তার সিন্ডিকেট এই সম্ভাবনাময় খাতটিকে কুক্ষিগত করার জন্য মাঠে নেমেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব)-এর কয়েকজন জ্যেষ্ঠ সদস্য জানান, নউরিন বিভিন্ন রাজনৈতিক ফোরামে নিজেকে বিএনপির প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ বলে পরিচয় দিচ্ছেন।  বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে তিনি ই-ক্যাবের অভ্যন্তরীণ প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।  সাধারণ সদস্যদের ভয়ভীতি দেখানো এবং প্রশাসনিক পদগুলো ভাগিয়ে নিয়ে নতুন করে একচ্ছত্র আধিপত্য কায়েম করাই তার মূল লক্ষ্য।


তারা আরও জানান, “যে নারী গতকাল পর্যন্ত শেখ হাসিনার হাতে শাড়ি তুলে দিয়ে নিজের আনুগত্য প্রমাণ করেছেন এবং স্বৈরাচারের সুবিধা ভোগ করেছেন, আজ তিনি কীভাবে বিএনপি নেত্রী বনে যান? এটি কেবল রাজনৈতিক ভণ্ডামিই নয়, বরং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এবং ই-কমার্স খাতকে পুনরায় ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার গভীর ষড়যন্ত্র।”

উদ্যোক্তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও প্রতিবাদ

নউরিনের এই পদ দখলের পায়তারার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ই-কমার্স খাতের সাধারণ উদ্যোক্তা ও তরুণদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।  তরুণ উদ্যোক্তাদের মতে, ফ্যাসিস্টের দোসররা যদি ভিন্ন দলের নাম ভাঙিয়ে আবার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ পদে আসীন হয়, তবে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল লক্ষ্যই ভেস্তে যাবে।

ই-কমার্স খাতের একজন সফল নারী উদ্যোক্তা বলেন, “আমরা বহু বছর ধরে কঠোর পরিশ্রম করে ব্যবসা তৈরি করেছি। অথচ নউরিনের মতো সুবিধাবাদীরা কেবল ক্ষমতার তোষামোদ করে আমাদের খাতটিকে নিয়ন্ত্রণ করতে চায়। অতীতে যারা ফ্যাসিবাদকে সমর্থন জুগিয়েছে, তাদের কোনোভাবেই কোনো ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে দেখতে চাই না। তাকে অতি দ্রুত এই খাত থেকে বয়কট করা উচিত।”

রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া

নউরিন ফারজানার এমন বিতর্কিত ভূমিকা ও নিজেকে বিএনপি নেত্রী দাবি করার বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।  দলীয় সূত্রে জানানো হয়েছে, নউরিন কোনোদিনই দলের সঙ্গে যুক্ত ছিলেন না।  তিনি বিগত সরকারের একজন সুবিধাবাদী ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন।
এসব বিষয়ে জানতে চাইলে ই-কমার্স খাত দখলের চক্রান্ত ও পদ ভাগিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন নউরিন ফারজানা।

সংস্কার নাকি পুনরায় সিন্ডিকেটের হাতছানি?

বর্তমানে ই-কমার্স খাত একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।  ভোক্তা ও উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনাই যখন এই খাতের প্রধান চ্যালেঞ্জ, তখন নউরিনের মতো সুযোগসন্ধানীদের পদ দখলের চেষ্টা দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে আরও বিষিয়ে তুলছে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।  সচেতন মহল মনে করে, বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। রাজনৈতিক পরিচয়ের আড়ালে যে কোনো ধরনের দখলদারিত্ব ও সিন্ডিকেট তৈরির চেষ্টা কঠোর হস্তে দমন না করা হলে, উদীয়মান ডিজিটাল অর্থনীতি আবারও বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়তে পারে।

স্থানীয় এক সিনিয়র বিএনপি নেতা বলেন, “আমাদের দলে কোনো হাইব্রিড বা পতিত স্বৈরাচারের দোসরদের জায়গা নেই।  যারা শেখ হাসিনাকে উপহার দিয়ে তেলবাজি করেছে, তারা এখন নিজেদের রক্ষা করতে এবং অপকর্ম চালিয়ে যেতে বিএনপির নাম ব্যবহার করছে।  এ বিষয়ে হাইকমান্ড অত্যন্ত কঠোর।  নউরিনের মতো সুবিধাবাদীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে যাতে তারা দলের নাম ভাঙিয়ে ব্যবসা-বাণিজ্যে কোনো অনৈতিক প্রভাব বিস্তার করতে না পারে।”

এসব বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নউরিন ফারজানা নামের কাউকে দলীয় নেতৃ হিসেবে মনে পড়ছে না।  তবে সুবিধাবাদীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।  যাতে তারা দলের নাম ভাঙিয়ে ব্যবসা-বাণিজ্যে কোনো অনৈতিক প্রভাব বিস্তার করতে না পারে।  এসব বিষয়ে দল এবং সরকার যথেষ্ট সর্তক। ”

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বিএনপির দুই নেতা ও মনির হোসেনকে ঘিরে মিথ্যা সংবাদের অভিযোগ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ